এবার শ্রীলংকা সফর নিয়ে মুখ খুললেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নানা তাল বহানার পরে বাতিল হয়েছে বাংলাদেশের শ্রীলংকা সফর, সিরিজটি নিয়ে ছিলো কতোই না দোলাচল । এধার অধরা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত স্থগিত হলো লংকা সফরটি । লংকান বোর্ডের শর্ত মানতে না পারায় স্থগিত হয় তিন ম্যাচের টেস্ট সিরিজটি । এবার শ্রীলংকা সিরিজ নিয়ে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা নেমে ১৪ দিন হোটেলের কক্ষে এক প্রকারে বন্দী থাকতে হতো। কক্ষ থেকে বের হতে পারতেন না সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট কেউই। আর এই বিষয়টি খেলোয়াড়দের মানসিক চাপ সৃষ্টি করতে পারতো বলেই মূলত স্থগিত রাখা হয় সিরিজটি। বাংলাদেশ কোচ তো বলেই দিয়েছেন ১৪ দিন ঘর বন্দী থাকা সম্ববই না।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম মনে করেন বিসিবি শ্রীলংকার শর্ত না মেনে উপযুক্ত কাজই করেছে, এমন কয়ারেন্টাইন প্রায় অসম্ভবই। বিসিবির এই সিদ্ধান্তকে পুরো পুরি সমর্থন জানাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘যে শর্তগুলো ছিল আসলে ওই শর্তগুলো মেনে নেয়া অসম্ভব। আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত ছিল সেটা সঠিক ছিল। কারণ আপনি যদি একবার চিন্তা করেন, ১৪ দিন আপনি আপনার রুম থেকেই বের হতে পারবেন না। আপনি আপনার দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারবেন না, আপনার খাওয়া-দাওয়া সব রুমের মধ্যে হবে।’

কোয়ারেন্টেনের নেগেটিভ দিক গুলো বিশ্লেষণ করতে গিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমারা গত এক-দেড় মাসে যেভাবে তৈরি করেছি, বিশেষ করে পেস বোলারদের। এই ১৪ দিনে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। ১৪ দিন পর কিন্তু আমরা আরও ১৫-২০ দিন পাচ্ছি না, আমরা খুব কম সময় পাব টেস্ট ম্যাচ শুরু হইতে। এই সব কিছু চিন্তা করে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছ আমার কাছে মনে হয় যে সেটা সঠিক।’

শ্রীলংকা সিরিজ স্থগিত হওয়ায় এবছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না বাংলাদেশের, আগামী বছর উইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরবে টাইগাররা, এর পরে করবে নিউজিল্যান্ড সফর। এই ছুটির সময়ে দেশীয় ক্রিকেটারদের নিয়ে ৬ দলের কর্পোরেট লীগ আয়োজন করতে চায় বিসিবি।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »