নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্র্যাঞ্চাইজি লীগ কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, বর্তমানে সেরা লেগ স্পিনারদের নাম আসলে সবার উপরেই থাকবেন আফগান লেগী রাশিদ খান। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও নিজের স্পিন জাদুতে নাকানিচুবানি খাইয়েছেন ২২ বছর বয়সী এই তরুন লেগস্পিনার।
যতই দিন গড়াচ্ছে, হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন রশিদ খান। নিজের নামের পাশে গড়ছেন অসংখ্য সব রেকর্ড।
গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) চেন্নাইর বিপক্ষেও করেছেন অনন্য এক রেকর্ড। চার ওভার বোলিং করে উইকেটশূন্য থাকলেও রান দিয়েছেন মাত্র ১২টি। ২৪ বলের মধ্যে ডট বলই করেছেন ১৬টি। যা কিনা এবারের আসরের আইপিএলে এক ইনিংসে কোনো বোলারের সর্বোচ্চ ডট বলের রেকর্ড।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ডট বলার করার রেকর্ডটি হরভজন সিংয়ের। ১২৪৯ ডট দিয়ে রেকর্ডটি নিজের নামে করে রেখেছেন এই স্পিনার। ১৬০ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। হরভজনের পরের নামটিই রাশিদ খান। এ পর্যন্ত আইপিএলে মাত্র ৫০ ম্যাচ খেলেই ডট দিয়েছেন ৪৯৫ টি।
চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ডট বল দেওয়ার তালিকায় চার নম্বরে আছেন রাশিদ খান। এখন পর্যন্তটি ৪১ টি ডট বল দিয়েছেন এই লেগস্পিনার। সবার উপরে যৌথ ভাবে আছেন শিলডন কটরেল ও জাস্প্রেত বুমরাহ। দু’জনেই দিয়েছেন ৪৭ টি করে ডট বল।
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচে চার উইকেট শিকার করলেও প্রতি ম্যাচেই নিজের স্পিন যাদুতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রেখেছেন চাপে। তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি আসরে চার ম্যাচ খেলে টানা দুই জয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে অবস্থান করছে।
গতকাল চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারায় রাশিদ খানের সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪ ওভার করে মাত্র ১২ রান দিয়ে দলের অপরিহার্য ভূমিকা রাখেন এই তরুন লেগস্পিনার।
