নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্টোকস যোগ দিচ্ছেন রাজস্থান শিবিরে!
অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। তিনি আগামীকালের মধ্যেই আরব আমিরাতে পৌছাঁবেন। খেলবেন রাজস্থান রয়েলসের হয়ে।
পাকিস্তানের বিরুদ্ধে তিনি গত টেষ্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও তাকে দেখা যায়নি। পারিবারিক কারণে তিনি এই সকল সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তবে জানান গেছে তার বাবা ক্যান্সারের সাথে লড়াই করছেন। তাকে সঙ্গ দিতেই তিনি তার নিজের জন্মভূমি নিউজিল্যান্ডে চলে যান।
এরপর অনেক জলগালা ছিলো স্টোকস আইপিএল খেলবেন কি খেলবেননা এই নিয়ে। তবে তিনি তিনি এখন আরব আমিরাতে খেলতে যাচ্ছেন। আরব আমিরাতে গিয়ে তার ৬ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। এর পর কোভিড টেষ্ট করিয়ে দলের সাথে যোগ দিতে পারবেন। ধারণা করা হচ্ছে ১৪ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন।
উল্লেখ্য রাজস্থান এখন ৩ ম্যাচে ২ ম্যাচ জিতেছে। হেরেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ তারা মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে।
নিউজক্রিকেট/আরআর
