নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল থেকে মিরপুরে শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। গতকাল প্রথম দিনে ওটিস গিবসন একাদশ ২৩০ রানের সংগ্রহ পায়। জবাবে দ্বিতীয় দিনে আজ ব্যাট করছে রায়ান কুক একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত রায়ান কুক একাদশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৫২ রান। উইকেটে রয়েছেন মুমিনুল হক ১৮ এবং মোহাম্মদ মিঠুন ১৪।
এর আগে আজ দিনের শুরুতেই এবাদত হোসেন এবং হাসান মাহমুদের বোলিং আগুনের সামনে দাঁড়াতে না পারে নি কুক একাদশ। সাজঘরে ফিরে যান রাব্বি মাত্র ২ রান করে, সাদমান করেন ১৩ এবং মুশফিকুর রহিম ৩ রান করে ফিরে যান।
এবাদত নেন দুটি উইকেট এবং হাসান নেন একটি উইকেট।
এর আগে গিবসন একাদশ গতকাল ২৩০ রান করেন।
