নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি স্থগিত হয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা সফর। আর স্থগিত হয়েছে কোয়ারেন্টাইন ইস্যুর সমাধান না হওয়ার কারণে। মূলত লঙ্কা সফরের ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধির শিথিলতা না আসার কারণে আপাতত স্থগিত হয়ে গিয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজটি।
লঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় হতাশ হলেও এটিকে খেলোয়াড়দের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি মনে করেন ১৪ দিন একটা রুমে একজন খেলোয়াড়ের বন্দি থাকাটা বেশ চ্যালেঞ্জিং। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে আমি সাদুবাদ জানায়।
শুক্রবার (২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এমনটাই জানান ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুবই কঠিন। বিশেষ করে মানসিক দিক থেকে। ফিজিক্যাল এবং ফিটনেসের থেকেও এটা কঠিন। আমার দিক থেকে ১৪ দিন ছোট হোটেল রুমে বন্দি থাকা খুব চ্যালেঞ্জিং। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আমার কথা হয়েছিল। মূল সিদ্ধান্তটা বোর্ডই নিয়েছে। আমি অবশ্যই বলবো সিদ্ধান্তটা ভালো হয়েছে। খেলোয়াড়রাও এটাকে স্বাগত জানিয়েছে। সিরিজ স্থগিত হওয়ায় তারা কিছুটা হতাশ হয়েছে। তারা এটা বুঝতে পেরেছে হোটেল রুমে বন্দি থাকা দিনের জন্য অনেক বড় চ্যালেঞ্জটা মানসিক সমস্যা তৈরি করতে পারতো।’
নিউজক্রিকেট/শাওন
