আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি জাহানারাদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসির সদ্য ঘোষিত ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের। সদ্য ঘোষিত র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে সালমা জাহানারারা। ৯ম স্থান থেকে তারা উঠে এসেছে ৮ম স্থানে।

আইসিসির সর্বশেষ প্রকাশিত প্রমীলা ক্রিকেট র‍্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটের তালিকায় বাংলাদেশ ছাড়াও শীর্ষ দশে উত্থান ঘটেছে দক্ষিণ আফ্রিকার। সর্বশেষ র‍্যাংকিংয়ে বাংলাদেশ ছিল নবম স্থানে। এক ধাপ উত্থানে বাঘিনীদের অবস্থান এখন অষ্টম। পঞ্চম স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের এক ধাপ উত্থানে এক ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড।

সদ্য ঘোষিত র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। যথারীতি ২য় এবং ৩য় স্থানেও নেই কোন পরিবর্তন। যথাক্রমে অবস্থান ভারত ও ইংল্যান্ডের। বাংলাদেশ এক ধাপ এগিয়ে এসেছে ৮ নাম্বারে, বাংলাদেশের আগে অবস্থান করছে পাকিস্তান।

বাংলাদেশের উন্নতিতে পিছিয়েছে শ্রীলংকা, ৮ম স্থান থেকে তারা নেমেছে ৯ম স্থানে। বাংলাদেশ প্রমীলা দলের বর্তমান রেটিং পয়েন্ট ৬১।

একইসাথে আইসিসি হালনাগাদ করেছে টি-টোয়েন্টি র‍্যাংকিংও। নবম স্থানে থাকা বাংলাদেশের অবস্থানে পরিবর্তন আসেনি। শীর্ষ দশে উত্থান ঘটেছে ভারতের, নিউজিল্যান্ডকে হটিয়ে চতুর্থ স্থান থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »