খেলবেন আম্বাতি রায়ডু, একাদশে অনিশ্চিত ব্রাভো!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দূর্দান্ত এক ম্যাচ জয়ী ইনিংস খেলার পর ইঞ্জুরিতে ছিটকে পড়েন আম্বাতি রায়ডু। অপরদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) থেকে ইঞ্জুরি নিয়েই আইপিএলে আসেন ডোয়াইন ব্রাভো। যার ফলে চেন্নাইয়ের খেলা তিন ম্যাচের একাদশে দেখা যায়নি তাকে। তবে চেন্নাইয়ের কোচ নিশ্চিত করেছে চেন্নাই শিবিরে ফিরছেন রায়ডু-ব্রাভো দু’জনই।

প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর টানা দুই ম্যাচে হারতে হয় মহেন্দ্র সিং ধোনীর দলকে। দুই ম্যাচেই ইঞ্জুরিতে পড়ায় খেলতে পারেননি রায়ডু। তবে গতকাল এক প্রেস মাধ্যমে চেন্নাইর কোচ স্টিভেন ফ্লেমিং নিশ্চিত করেছেন ব্রাভো এবং রায়ডু দুইজনই একাদশে নির্বাচনের জন্য সম্পূর্ণ ফিট রয়েছেন।

আম্বাতি রায়ডু যে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছেন
সেটি এক প্রকার নিশ্চিত। তবে ডোয়াইন ব্রাভো সুযোগ পাচ্ছেন কিনা সেটিই চিন্তার বিষয়। মুরালী বিজয়ের বাজে পারফরমেন্স এর জন্য তার বদলী দলে ঢুকতে পারেন রায়ডু। তবে বিদেশী কোটায় ওয়াটসন, ডু প্লেসিস ছাড়া স্যাম কারান ও জস হ্যাজেলউড দু’জনের আগের ম্যাচে করেছেন নজরকাড়া পারফরমেন্স। যার দরুন ডোয়াইন ব্রাভোর একাদশে সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এখন পর্যন্ত এ আসরে দূর্দান্ত পারফরমেন্স করেছেন ফাফ ডু প্লেসিস এবং স্যাম কারান। ওয়াটসনের ব্যাট না ঘুরলেও তার উপরই ভরসা রাখতে চাইবেন টিম ম্যানেজমেন্ট। এদিকে এ আসরে নিজের প্রথম ম্যাচ খেলা হ্যাজেলউড ভালো পারফরমেন্স করায় ব্রাভোর একাদশে ঢোকা নিয়ে বেশ হিসেব-নিকেশ কষতে হবে চেন্নাইর টিম নির্বাচকদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »