আইপিএলে মুখোমুখি চেন্নাই-হায়দ্রাবাদ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএলে মুখোমুখি চেন্নাই-হায়দ্রাবাদ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

নিজেদের প্রথম তিন ম্যাচে একটি করে জয় নিয়ে পয়েন্টস টেবিলের একদম শেষে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস।

দুবাইয়ে এবারের আসরের খেলা ৬ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল। বাকি দুই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে সুপার ওভারে।

একাদশ ভাবনায় চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং জানিয়েছেন, একাদশে ফেরার জন্য সম্পূর্ণ ফিট ডোয়াইন ব্রাভো এবং আমবাতি রায়ডু। তাই আজকের একাদশে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ে। মুরালি ভিজয়ের বদলী দলে আসতে পারেন আম্বাতি রায়ডু এছাড়া স্যাম কারানকে টপকে একাদশে জায়গা পাবেন কিনা ব্রাভো সেটিই দেখার বিষয়। কেদার যাদবের বদলী আসতে পারেন শার্দূল ঠাকুর।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচের ৯ টিতেই জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে নিজের ১০০০ রানের মাইলফলক স্পর্শ করছে রায়ডুর প্রয়োজন মাত্র ৪৫ রান।

সম্ভাব্য একাদশ চেন্নাইঃ আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, রুতুরাজ গাইকোড, এম.এস ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, জস হ্যাজেলউড, শার্দূল ঠাকুর, দীপক চাহার ও পিয়ুষ চাওলা।

সম্ভাব্য একাদশ হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার(অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, মানিষ পান্ডে, আব্দুল সামাদ, আভিষেজ শর্মা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নাটারজান ও খালিল আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »