৪ উইকেট হারানোর পরে গিবসন একাদশের হাল রিয়াদ সৌম্যর কাঁধে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রস্তুতি ক্যাম্পের পরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে আজ বাংলাদেশ দল, গিবসন একাদশ ও কুক একাদশ নামে দুই দলে ভাগ হয়ে লরছে টাইগাররা । টস জিতে ব্যাট করতে নামা গিবসন একাদশ শুরুতেই ইমরুলকে হারিয়ে বিপাকে পড়ার পরে ঘুরে দাড়ায় সাইফ শান্তর জুটিতে, তাইজুল ও তাসকিনের বলে তারা ফেরার পরে লিটনের ব্যর্থতায় আবারো বিপদের মুখে গিবসন একাদশ । বিপর্জয় সামাল দিতে মাঠে আছেন রিয়াদ এবং সৌম্য।

মিরপুরের হোম অব ক্রিকেটে দিনের শুরুটা ভালো হয়নি ওটিস গিবসন একাদশের। ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। যদিও তার ক্যাচ এ যাত্রায় লুফে নিতে ব্যর্থ হন সাদমান ইসলাম। সাইফের বেঁচে গেলেও, ভাগ্য সহায় হয়নি ইমরুল কায়েসের। ব্যক্তিগত ৭ রানে তাসকিনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। শুরুর বিপর্যয় ভালোভাবেই সামলাচ্ছেন অধিনায়ক শান্ত এবং ওপেনার সাইফ, কিন্তু দলের ১১২ রানের মাথায় তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পরে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ।৬৪ রান করে সাইফের আউটের পর ফিরে যান শান্ত-ও। অর্ধশতক থেকে ৮ রান দুরে থাকা শান্ত’র উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। শান্তও ক্যাচ দিয়েছেন সোহানের হাতে।

পরে লিটন দাস ব্যাটিংয়ে আসলেও ইনিংস বড় করতে ব্যার্থ লিটন, খালেদ আহমেদের বলে সাজঘরের পথ দেখেছেন লিটন দাস। তার আউটের পরে ক্রিজে থাকা রিয়াদের সাথে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। প্রতিবেদন লেখার সময়, ৪৩ ওভার শেষে ওটিস গিবসন একাদশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »