ক্যারিবিয়ান নারী দলের দায়িত্ব পেলেন কোর্টনি ওয়ালশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবার ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে কমপক্ষে ২০২২ সালের শেষ পর্যন্ত তাকে এই দায়িত্বে দেখা যাবে।

প্রধান কোচ হওয়ার আগেও নারী দলের সঙ্গে কাজ করেছেন ওয়ালশ। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দলের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। ওয়ালশ মনে করেন তার দক্ষতা কাজে লাগিয়ে ক্যারিবীয় নারী দল আরো উন্নতি করতে পারবে।

এ প্রসঙ্গে ওয়ালশ বলেন,”আমি খুব ভালো করে জানি এই দলের কী দরকার। আমি সবসময় চাই যেকোনোভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতির অংশ হওয়ার। আমার অভিজ্ঞতা, খেলাটা সম্পর্কে জ্ঞান এবং সবমিলিয়ে যে দক্ষতা আছে তা দলের ম্যাচ জয়ের মানসিকতায় উন্নতি করার জন্য সাহায্য করবে।”

করোনার দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নামে উইন্ডিজ নারীরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলোতেই হেরে যায় তারা। এরপরই গাস লগিকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেয়া হলো ওয়ালশকে। তাকে দায়িত্ব দেয়ার ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ডিরেক্টর জিমি এডামস বলেন, ‘‌’আগামী নারী বিশ্বকাপ পর্যন্ত মেয়েদের নিয়ে আমাদের যে প্রোগ্রাম, সেটা ওয়ালশ পর্যবেক্ষণ করবে। পুরো হাই পারফরম্যান্স প্রক্রিয়ায় সে মূল ভূমিকা রাখবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »