নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল ইতিহাসে গতকাল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এমন কৃর্তির পর রোহিত জানিয়েছেন, মাইলফলকের চেয়ে তার কাছে দলের জয়ই বড়।
এর আগে বিরাট কোহলি এবং সুরেশ রায়না এই মাইলফলকে পৌঁছেছেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই এ্যলিট ক্লাবে নাম লেখালেন রোহিত। এই ম্যাচে তার দল মুম্বাই জয় পেয়েছে ৪৮ রানে।
ম্যাচ শেষে রোহিত বলেন, ”৫০০০ রানের মাইলফলক অর্জন দারুণ ভালো লাগার। তবে এটা নিয়ে বেশি ভাবছি না। দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দারুণ জয়। আমরা খুব একটা ভালো শুরু করিনি। কিন্তু আমরা জানি পাঞ্জাবের বোলিং আক্রমণ কেমন। আমরা এটা কাজে লাগাতে চেয়েছিলাম।এছাড়া হার্দিক এবং পোলার্ড শেষের দিকে দ্রতু রান করেছে দলের জন্য। তাদের ফর্মে ফেরা দারুণ বিষয়।”
