টাইগারদের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ কয়েকমাস পরে আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে শান্ত-মুমিনুলরা। দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ দুই দল ভাগ হয়ে খেলছে। একটি হল ওটিস গিবসন একাদশ এবং অন্যটি কোচ রায়ান কুক একাদশ।

প্রথমে ব্যাট করতে নামে ওটিস গিবসন একাদশ। আর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। গিবসন একাদশ শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারায়। তাকে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এরপর সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত দারুণ এক জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন।

পরবর্তীতে দারুণ খেলতে থাকা সাইফ হাসানকে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। এরপর শান্ত ফিরে যান তাসকিনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে।

এরপর গিবসন একাদশের হাল ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস। এই দুজনের জুটির শুরুর মাঝে বাধা হয়ে আসে বৃষ্টি। এর ফলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট ঢেকে দেয়া হয়েছে। দলের স্কোর বর্তমানে ১১৭/৩ উইকেটের বিনিময়ে।

ওটিস গিবসন একাদশ: মোহাম্মদ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »