নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুর শেরে বাংলা স্ট্যাডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে। দুই দল গুলো হলো ওটিস গিবসন একাদশ ও রায়ান কুক একাদশ। ম্যাচের প্রথম বলেই চোট পান সাদমান ইসলাম।
তবে তার ব্যাপারে এখনই চুড়ান্ত সিদ্ধান্ত নয়।
ইনিংসের প্রথম ওভার করেন তাসকিন আহমেদ। ব্যাটসম্যান ছিলেন সাইফ হাসান। তিনি প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন। তবে এই ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান স্লিপে থাকা সাদমান ইসলাম। তিনি চোট পেয়ে মাঠ থেকে চলে আসেন।
এই ব্যাপারে বিসিবির চিকিৎসক একটি পোর্টালকে জানান সাদমানের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়া হবেনা। তারা অপেক্ষা করবে। তিনি বলেন, “সাদমানের আঘাত জোরেই লেগেছে, আরো ৩০ মিনিট সময় নিতে চাই আমরা। তারপর সিদ্ধান্ত জানাবো ছিটকে যাবে কিনা।”
এইদিকে এই প্রাস্তুতি ম্যাচে খেলছেন না জাতীয় দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। অনেকেই ভেবেছিলেন তিনি ইঞ্জুরিতে। তবে এটি সত্যি নয়৷ তামিমের ফিটনেসে কিছুটা সমস্যা থাকায় তিনি এই ম্যাচ খেলছেন না।
নিউজক্রিকেট/আরআর
