নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় এক মাসের মতো অনুশীলনের পর ম্যাচ প্রাকটিস গড়ে তোলার জন্য আজ থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। গিবসন একাদশ ও কুক একাদশ নামে দুই দলে ভাগ হয়ে এই ম্যাচটি খেলছে টাইগাররা। গিবসন একাদশ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও সাইফ – শান্তর জুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি গিবসন একাদশের, খেলার শুরুতেই তাসকিনের দুর্দান্ত বলে ফিরে যান ইমরুল কায়েস। এরপর পরিস্তিতি সামাল দেন অধিনায়ক শান্ত এবং সাইফ হাসান, তাদের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে গিবসন একাদশ।
রিপোর্ট লেখার সময় গিবসন একাদশের সংগ্রহ ছিল ১৯ অভার শেষে ৭৮ রানে ১ উইকেট।
নিউজক্রিকেট/সুফিয়ান
