শুরু হয়েছে কুক বনাম গিবসন একাদশের প্রস্তুতি ম্যাচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুরে আজ থেকে ২ দিনের প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে শান্ত-মুমিনুলরা। তারা দুই দলে ভাগ এই ম্যাচ খেলছেন ওটিস গিবসন একাদশ এবং কোচ রায়ান কুক একাদশের হয়ে।

এ ম্যাচে প্রথমে ব্যাট করছে ওটিস গিবসন একাদশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর হয়নি তাদের। গিবসন একাদশ শুরুতেই ইমরুলকে হারিয়ে ধাক্কা খায়। তাকে সাজঘরে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এই মুহুর্তে মিরপুরে ব্যাটিং করছে সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত

ওটিস গিবসন একাদশ: মোহাম্মদ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »