নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ১৩তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। উক্ত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৪৮ রানের ব্যবধানে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে কাপ্তান রোহিত শর্মা ও কাইরন পোলার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রানের পুঁজি গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭০ রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া শেষদিকে ঝড়ো ইনিংসে কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৭ ও ৩০ রান। পাঞ্জাবের হয়ে বল হাতে করটেল,শামি ও গৌতমের শিকার একটি করে উইকেট।
১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। যার ফলে ৪৮ রানের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় তাদের। পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান আসে নিকোলাস পুরানের ব্যাট থেকে। মুম্বাইয়ের হয়ে বল হাতে বুমরাহ,প্যাটিনসন ও চাহার প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৯১-৪ (২০)
রোহিত ৭০, পোলার্ড ৪৭
করটেল: ৪-১-২০-১
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৪৮-৮ (২০)
পুরান ৪৪, আগারওয়াল ২৫
বুমরাহ: ৪-০-১৮-২
ফলাফল : মুম্বাই ইন্ডিয়ান্স ৪৮ রানে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
