নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের ত্রয়োদশ আসরের আজকের একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স।
দু’দলের ২৪ বারের দেখায় মুম্বাই জয় পেয়েছে ১৩ টি ও পাঞ্জাব জয় পেয়েছে ১১ টি ম্যাচে। মুম্বাইয়ের বিপক্ষে ৫০০ রান করতে পাঞ্জাব অধিনায়ক কে.এল রাহুলের প্রয়োজন আর মাত্র ১৪ রান। এছাড়া মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা আজকের ম্যাচে ২ রান করলেই ছুঁয়ে ফেলবেন আইপিএল ৫০০০ রানের মাইলফলক।
দুই দলই এবারের আসরে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে। পয়েন্টস টেবিলে দুই দলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ নাম্বারে। দুই দলই নিজেদের খেলা আগের ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে।
একাদশ ভাবনায় পরিবর্তন আসতে পারে দুই দলের। মুম্বাইয়ে কুইন্টন ডি ককের বদলী এবারের আসরে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন ক্রিস লিন। সেটি হলে উইকেটরক্ষকের দায়িত্ব পাবেন ইশান কিশান। এছাড়া জেমস প্যাটিনসনের পরিবর্তে সুযোগ পেতে পারেন আরেক অজি পেসার নাথান কুলটার নাইল। অপরদিকে পাঞ্জাবে গুঞ্জন রয়েছে ক্রিস গেইলকে খেলানোর। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নিকোলাস পূরান। আগের ম্যাচের বাজে পার্ফরমেন্সে বাদ পড়তে পারেন শিলডন কটরেল। তার জায়গায় জোরালো সম্ভাবনা রয়েছে মুজিব উর রহমানের খেলার।
সম্ভাব্য একাদশ মুম্বাইঃ রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুলটার নাইল, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার ও জাস্প্রেত বুমরাহ।
সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, সরফরাজ খান, মুরগান অশ্বিন, রাবি বিঞ্চয়, মুজিব উর রহমান ও মোহাম্মদ শামি।
নিউজক্রিকেট/এইচএএম
