২১ নভেম্বর থেকেই শুরু এলপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) ১৪ ই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ পিছিয়ে ২১ নভেম্বর করেছে। সরকারের স্বাস্থ্য বিধি অনুসারে খেলোয়াড়রা ‘কোয়ারানটাইন প্রয়োজনীয়তা’ মেনে চলার পর্যাপ্ত সময় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

এই সিদ্ধান্তটি বর্তমানে আইপিএল খেলা ক্রিকেটারদের সাহায্য করবে। বর্তমানে আইপিএল খেলা ক্রিকেটাররা এলপিএলে অংশগ্রহণে পর্যাপ্ত সময় পাবে। শুরু হওয়ার তারিখের সাথে পিছিয়েছে দল গঠনের তারিখও। আগে ১ অক্টোবর নিলামের কথা থাকলেও তা এখন হবে ৯ অক্টোবর।

এই ব্যাপারে টুর্নামেন্টের পরিচালক রাভিন ভিক্রমারত্নে বলেন, “যেহেতু আইপিএল ১০ ই নভেম্বর চলবে, আমরা ভাবছিলাম আইপিএলে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য কিছুটা জায়গা রাখব এবং যারা এলপিএলে অংশ নিতে চায় তারা যেনো টুর্নামেন্টে অংশ নিতে পারে।”

এলপিএলের এবারের আসর ২৮ শে আগস্ট থেকে ২০ শে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো,তবে কোভিড -১৯ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।

উল্লেখ্য, কলম্বো, ক্যান্ডি, গ্যালে, দাম্বুল্লা এবং জাফনা শহরের নাম অনুসারে পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। এলপিএল তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে খেলা হবে – রাঙ্গিরি দাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সুরইয়াওয়াওয়া মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »