গিলের উপর নেতৃত্বের ভার আসলে অবাক হব না : সাইমন ডুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার সাইমন ডুল এবার প্রশংসায় ভাসিয়েছেন কলকাতার তরুণ ওপেনার শুভমান গিলকে। ডুল মনে করেন কলকাতার এই ব্যাটসম্যান বছর দুয়েকের মধ্যে আইপিএলে যেকোনো দলের হয়ে নেতৃত্ব দেবেন।

আইপিএলে এবার নিজের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন গিল। প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গিল। গতকাল তৃতীয় ম্যাচে করেছেন ৪৭ রান। সাইমন ডুল মনে করেন গিলকে আরো সময় কাটাতে হবে নামীদামী সব ক্রিকেটারের সাথে।

এ বিষয়ে ডুল বলেন, ‘বয়সে পরিণত হওয়ার পর গিল যদি বছর দুয়েকের মধ্যে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেয় তবে আমি অবাক হবো না। আমি মনে করি দীনেশ কার্তিক, ইয়ন মরগানদের সঙ্গে তার অনেক বেশি সময় কাটানো উচিত। তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত। সে ব্র‍্যান্ডন ম্যাককালামকেও কাছে পাচ্ছে। গত ৮-৯ বছরের মধ্যে সে ছিল সবচেয়ে উদ্ভাবনী অধিনায়ক। তাদের কাছ থেকে গিল অনেক কিছু শিখতে পারবে।’

সর্বপ্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাধ্যমে সবাইকে নিজের সামর্থ্যের প্রমাণ দেখান গিল।এবার আইপিএলে দারুণ পারফরম্যান্স করে আবার সবার নজরে এসেছেন তিনি। তাকে একজন ওপেনার হিসেবেই গড়ে তোলা উচিত বলে মনে করেন ডুল।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »