উড়তে থাকা রাজস্থানকে মাটিতে নামালো কলকাতা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ১২তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। উক্ত ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার শিভমান গিল। এছাড়া ইয়ান মরগানের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৪ রান। রাজস্থানের হয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন ইংলিশ পেসার জোফরা আর্চার।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের বিধ্বংসী বোলিংয়ের কাছে শুরু থেকেই অসহায় ছিল রাজস্থানের ব্যাটসম্যানরা। নাইট রাইডার্সের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। ফলে ৩৭ রানের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় স্মিথ বাহিনীকে। কলকাতার হয়ে বল হাতে মাবি,নাগরকোটি ও বরুন দুইটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা নাইট রাইডার্স: ১৭৪-৬ (২০)
গিল ৪৭, মরগান ৩৪
আর্চার: ৪-০-১৮-২

রাজস্থান রয়্যালস: ১৩৭-৯ (২০)
কুরান: ৫৪, বাটলার ২১
নাগরকোটি: ২-০-১৩-২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »