১২ লাখ টাকা জরিমানা গুনেছেন শ্রেয়াস আয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১২ লাখ টাকার জরিমানা গুন মতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে। মূলত স্লো ওভার রেটের কারণে আয়ারকে এই জরিমানা গুনতে হচ্ছে।

গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথমে বোলিং করে দিল্লি ক্যাপিটালস৷ তারা ২০ ওভারে রান দেয় ১৬২৷ দিল্লি তাদের ২০ ওভার নির্দিষ্ট সময়ের ভেতরে সম্পূর্ণ করতে পারেনি৷ তাদের ২০ ওভারের কোটা নির্ধারিত সময় থেকে কিছুটা বেশি লেগেছে। ফলে অধিনায়ক আয়ারকে এই জরিমানা।

আয়ার এখন অব্দি ২য় অধিনায়ক যে এবারের আইপিএলে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছেন। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলিও এই জরিমানা গুনেছেন।

উল্লেখ্য, ম্যাচটি হেরে যায় দিল্লি। হায়দ্রাবাদের দেয়া ১৬৩ রানের টার্গেট তারা সম্পূর্ণ করতে পারেননি। এর ফলে ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের ২য় স্থানে নেমে গেছে দিল্লি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »