নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে কোটি টাকার প্রস্তাব পেয়েও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার খাতিরে ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবেন বলে আইপিএলকে না করেছেন মোস্তাফিজ! কিন্তু শেষ অব্দী সেই শ্রীলঙ্কা সফর’ই আর হচ্ছে না। এদিক দিয়ে হিসেব করলে বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা পেসার। কোটি টাকা হাতছাড়া হয়ে যাওয়ার পরও বিনয়ী মোস্তাফিজ সম্মান জানাচ্ছেন বিসিবির সিদ্ধান্তকে।
করোনা পরবর্তী ক্রিকেটে ফিরতে বিসিবির চোখ ছিল শ্রীলঙ্কা সফরে। এই সফর নিয়ে শুরু থেকে অত্যাধুনিক গুরুত্ব দেখা গেছে বিসিবির। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কড়া শর্তের সঙ্গে বনিবনা না হওয়ায় বিসিবিও অনাগ্রহী হয়ে পড়ে এই সফর নিয়ে। বাংলাদেশী ক্রিকেটারদের ১৪ দিনের আইসোলশনে থাকতে হবে, ৩০ জনের বেশি বহর নিয়ে শ্রীলঙ্কা যাওয়া যাবে না, অনুশীলনের সুযোগ থাকবে না আইসোলেটেড থাকা অবস্থায়, খাবারের জন্যও হোটেল রুমের বাইরে যেতে পারবে না কোন ক্রিকেটার! এই ধরনের কড়া শর্ত ছিল লঙ্কা ক্রিকেট বোর্ডের। যার ফলে অসন্তুষ্ট বিসিবি শর্ত শিথিলের প্রস্তাব দিয়েও সাড়া না পেয়ে সিরিজ বাতিল করে বিসিবি।
যে শ্রীলঙ্কা সিরিজ খেলতে আইপিএলের কোটি টাকার প্রস্তাবকে না করেছেন মোস্তাফিজ, শ্রীলঙ্কা সফর বাতিলের পর মোস্তাফিজের অনুভূতি কি?
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির সিদ্ধান্তকে
সম্মান জানিয়ে মোস্তাফিজ বলেন: সিরিজটি খেলতে পারলে ভাল লাগতো। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ১৪ দিনের যে কোয়ারেন্টিন শর্ত দিয়েছে সেটা আমাদের জন্য মানা কঠিন। একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে আপনি এত লম্বা সময় রুমের ভিতরে বসে থাকতে পারেন না। যতই অনুশীলন করেন ঘাটতি থেকে যাবে। বিসিবি চেষ্টা করেছে সিরিজটি যেকোনভাবে হোক। আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই।
নিউজক্রিকেট / ইফতি
