নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
প্রথম দুই ম্যাচেই দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্টিভেন স্মিথের রাজস্থান রয়েলস। অপরদিকে দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দুবাইর উইকেটে প্রথমবারের মতো খেলতে নামবে রাজস্থান রয়েলস ও কলকাতা নাইট রাইডার্স। নতুন কন্ডিশনে দু’দলের জন্যই ম্যাচটি হবে চ্যালেঞ্জিং।
একাদশ ভাবনায় প্রথম গত ম্যাচে জয় পাওয়ায় দুই দলেরই একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হেড টু হেডে দুই দলের ২০ বারের দেখায় দুই দলই পেয়েছে দশটি করে সমান জয়।
এবারের আসরের সবচেয়ে দামী খেলোয়াড় প্যাট কামিন্স মাত্র দুই উইকেট দূরে রয়েছেন নিজের শততম টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক থেকে।
সম্ভাব্য একাদশ কলকাতাঃ সুনিল নারিন, শুভমান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাভি, কুলদীপ যাদব, কামলেশ নাগারকটি ও ভারুন চক্রবর্তী।
সম্ভাব্য একাদশ রাজস্থানঃ জস বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সানজু স্যামসন, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াতিয়া, রিয়ান পরাগ, টম কারান, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, আনকিত রাজপুত ও জয়দেব উনাদকাট।
নিউজক্রিকেট/এইচএএম
