৯০ ক্রিকেটার নিয়ে কর্পোরেট লিগ আয়োজন করবে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গিয়েছে। বিগত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে মাঠের ক্রিকেট, আর ক্রিকেটারদের মাঠে ফেরাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার অংশ হিসেবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ আয়োজন করার চিন্তা করছে বিসিবি। সোমবার (২৮ সেপ্টেম্বর) এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এবার সেই একই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। কর্পোরেট লিগের জন্য ৬টি ভালো মানের দল গঠন করা হবে এবং এই ৬টি দলে থাকবেন সর্বমোট ৯০ জন ক্রিকেটার। সাবেক এই টাইগার অধিনায়ক আশা করছেন ক্রিকেটারদের স্বার্থে ভালো মানের একটি টুর্নামেন্টই আয়োজন করতে পারবে বোর্ড।

আকরাম খানের ভাষায়, ‘আমরা চেষ্টা করবো ৬টা দল নিয়ে যেখানে ভালো মানের ৯০ জন খেলোয়াড় থাকবে। এখন এটা নির্ভর করছে আমরা কয়জন ভালো মানের ক্রিকেটার পাচ্ছি এবং কয়েকটি কর্পোরেট হাউজ আগ্রহ দেখাচ্ছে সেটার উপর। এটা লটারির মাধ্যমে হতে পারে, নিলামও হতে পারে। কিন্তু এতটুকু বলতে পারি যে একটি ভালো মানের টুর্নামেন্ট হবে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »