চলতি বছরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ সম্ভব নয়: পিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে তৃতীয় ও শেষ ধাপে যে টেস্ট ম্যাচটি এখনো বাকী রয়ে গেছে, সেটি চলতি বছর আয়োজন সম্ভব নয়, এমনটাই জানিয়েছে
পকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজের ২য় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী মৌসু্মের কোন ফাঁকা সময় দেখে আয়োজনের পরিকল্পনা পিসিবির। সম্প্রতি পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপার এমনটাই জানিয়েছে।

আইসিসির ছক অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও একটি টি-টুয়েন্টি সিরিজ নির্ধারণ করা হয় চলতি বছরে। উভয় বোর্ড নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে এই সিরিজ গুলোকে তিন ধাপে খেলার পরিকল্পনা সাজায়।
তার’ই ধারাবাহিকতায় চলতি বছরে প্রথম ধাপে টি-টুয়েন্টি সিরিজ ও দ্বিতীয় ধাপে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ।
সিরিজের বাকী টেস্ট ম্যাচটি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে আয়োজনের কথা থাকলেও এই মুহুর্তে এই সিরিজ আয়োজনে আগ্রহ নেই পিসিবি।
আগামী বছর ব্যস্ত সূচির মাঝে, ফাঁকা সময় দেখে ম্যাচটি আয়োজন করবে পাকিস্তান, এমনটাই জানিয়েছে জিও সুপার।

করোনা পরবর্তীতে মাঠে লড়াইয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট। সম্প্রতি শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায়, হয়তো বাইশ গজে ফেরার জন্য পাকিস্তান সিরিজ নিয়ে ভাবতে পারতো বিসিবি। কিন্তু পাকিস্তানের পূর্ব ঘোষণায় সেটি আর সম্ভাবনা নেই। সবকিছু ঠিক থাকলে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি আগামী বছর মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »