সেই ভয়াল ক্রাইস্টচার্চে ফিরেছেন টাইগাররা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতবছরের নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের সেই ভয়াবহ ঘটনার কথা নিশ্চই সবার মনে আছে।সেদিন
অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ব্র‍্যান্টন ট্যারেন্ট নামের অস্ট্রেলিয়ান নাগরিকের এলোপাথাড়ি গুলিতে মসজিদে উপস্থিত
অর্ধশতাধিক মুসল্লি প্রাণ হারিয়েছিল সেদিন। সেদিন একই মসজিদে জুম্মার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সময়ের এদিক সেদিক না হলে সেদিন, বাংলাদেশ ক্রিকেটের গল্পটা অন্য রকম হতে পারতো।

ঘুরিয়ে ফিরিয়ে আবারো সেই ক্রাইস্টচার্চে বাংলাদেশ!
যে ক্রাইস্টচার্চ থেকে চোখে মুখে আতঙ্ক নিয়ে, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে দেশে ফিরে এসেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সেই ক্রাইস্টচার্চে আবারো বাইশ গজে প্রতিনিধিত্ব করতে হবে বাংলাদেশকে। আগামী বছর আবারো ভয়াল ক্রাইস্টচার্চে খেলতে নামবে বাংলাদেশ। আইসিসির সূচি অনুযায়ী ২০২১ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। চুড়ান্ত হওয়া এই সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সেই ক্রাইস্টচার্চকে। যেখান থেকে
গতবছর সফরের মাঝপথে দেশে ফিরে এসেছিল বাংলাদেশ।

ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজের সূচিও নির্ধারণ করা হয়েছে। দেশটির বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান: গত ৬-৭ মাসে খুব কঠিন পরিস্থিতির মধ্যে যাওয়ার পর এমন একটি ঘোষণা দিয়ে ভাল লাগছে। আমরা নিউজিল্যান্ড সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সামলানোর ব্যাপারে সাহায্য করার জন্য।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »