নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক নাটকের পর অবশেষে স্থগিত হয়ে গেলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেষ্ট সিরিজ। মূলত কোয়ারান্টাইন ইস্যুতে এই সিরিজ আপাতত স্থগিত করা হয়েছে। এই সিরিজ না হলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া টি-২০ লিগ এলপিএল আয়োজন করতে চায়।
এই টি-২০ লিগে সাকিব আল হাসান সহ নাম উঠেছিলো বেশ কিছু বাংলাদেশী ক্রিকেটারদের। আগামী ৩ অক্টোবর হবে এলপিএলের নিলাম৷ তবে নিলামে দল পেলেও কোনো বাংলাদেশী ক্রিকেটারদের এলপিএলে ছাড়পত্র দেবেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি৷
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তাকে এলপিএলে বাংলাদেশীদের অংশগ্রহনের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সম্ভাবনা দেখিনা কোনো।’
কারণ হিসেবে জানা যায় সে সময় বিসিবি দেশের ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজন করতে চায়৷ ফলে বিসিবি এই ক্রিকেটারদের ঘরোয়া লিগ না খেলে এলপিএলে খেলতে দেবেনা।
নিউজক্রিকেট/আরআর
