নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা মহামারীর পরে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের, শ্রীলংকা সফর বাতিল হওয়ায় এবছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না টাইগারদের। এমন দুঃসংবাদ কালকে পাওয়ার পরেই এসেছে আরেক সুসংবাদ,বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য ইতোমধ্যেই সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড। সিরিজে থাকছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
আগামী বছর ক্রিকেটে ফেরার পরে ব্যাস্ত সময় পার করবে নিউজিল্যান্ড। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি সিরিজের সূচি প্রকাশ করেছে। ওয়েষ্টইন্ডিজ, পাকিস্থান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।
আগামী নভেম্বর মাসেই ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরবে নিউজিল্যান্ড। বাংলাদেশ নিউজিল্যান্ড সফর করবে আগামী বছরের মার্চে। এই সিরিজ এর সুচিও প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
একনজরে দেখে নেই সিরিজের সময় সূচিঃ
১ম ওয়ানডে- ১৩ মার্চ ২০২১- ডানেডিন- সকাল ১১টা
২য় ওয়ানডে- ১৭ই মার্চ ২০২১- ক্রাইষ্টচার্চ- দুপুর ২টা
৩য় ওয়ানডে- ২০ মার্চ ২০২১- ওয়েলিংটন- সকাল ১১টা
১ম টি-টোয়েন্টি- ২৩ মার্চ ২০২১- নেপিয়ার- সন্ধ্যা ৭টা
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ ২০২১- অকল্যান্ড- সন্ধ্যা ৭টা
৩য় টি-টোয়েন্টি- ২৮ মার্চ ২০২১- হ্যামিল্টন- দুপুর ২টা।
