নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ১০ম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে
সুপার ওভারে জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে দেবদূত, ফিঞ্চ ও ভিলিয়ার্সের অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৫ রান আসে এবিডি ভিলিয়ার্সের ব্যাট থেকে, এছাড়া দেবদূত ও ফিঞ্চের ব্যাট থেকে আসে যথাক্রমে ৫৪ ও ৫২ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে ট্রেন্ট বোল্ট দুটি এবং রাহুল চাহারের শিকার ১ উইকেট।
২০২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইশান কিষান ও কাইরন পোলার্ডের বিধ্বংসী ইনিংসের পরও তীরে এসে তরী ডুবিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের খুব কাছে গিয়েও শেষ অব্দী ম্যাচ টাই! ভাগ্য দেবতা সহায় না হওয়ায় মাত্র ১ রানের জন্য শতকও বঞ্চিত হয়েছেন ইশান কিষান। অন্যদিকে শেষ পর্যন্ত লড়াই করেও দল জেতাতে পারেননি কাইরন পোলার্ড। ইশান কিষান ও কাইরন পোলার্ডের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে প্রতিপক্ষের একই সংগ্রহে থামে মুম্বাই ইন্ডিয়ান্সও। যার ফলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য আবারো সুপার ওভারের মধ্য দিয়ে ম্যাচ মাঠে গড়ায়।
ফলাফল নিষ্পত্তির ম্যাচে সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ৭ রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।
আগের ইনিংসে অপরাজিত ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলা কাইরন পোলার্ড ছিলেন সুপার ওভারে ব্যর্থ! ক্যারিবীয় এই ব্যাটসম্যান সুপার ওভারে ৪ বল খেলে তুলেন ৫ রান। যার ফলে সুপার ওভারে ৭ রানের পুঁজি পায় মুম্বাই। ৬ বলে ৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুপার ওভারের শেষ বলে জয় তুলে নেয় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। চরম উত্তেজনাপূর্ণ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা হাসি কোহলী-ভিলিয়ার্সদের বেঙ্গালুরু।
সংক্ষিপ্ত স্কোর:
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু: ২০১-৩ (২০) ও ৮-০ (১)
ভিলিয়ার্স ৫৫* দেবদূত ৫৪
বোল্ট: ৪-০-৩৪-২
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০১-৫ (২০) ও ৭-১ (১)
ইশান কিষাণ ৯৯, পোলার্ড ৬০
উদানা: ৪-০-৪৫-২
ফলাফল: সুপার ওভারে জয়ী রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
