নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের ১৩তম আসরের আজকে ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচে ১ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একই অবস্থা ব্যাঙ্গালুরুর, দুই ম্যাচে ১ জয় নিয়ে সমান অবস্থানে আছে ভিরাট কোহলির দল। দুবাইয়ে এবারের আসরের হওয়া চার ম্যাচের দুটিই খেলেছে ব্যাঙ্গালুরু। পরিচিত কন্ডিশনে তাই কিছুটা এগিয়েই থাকবে ব্যাঙ্গালুরু।
মুম্বাইর একাদশে এ ম্যাচেও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন নিয়েই সম্ভাব্য মাঠে নামবে রোহিত শর্মার দল। অপরদিকে, আগের ম্যাচে লজ্জাজনক বড় ব্যবধানের হারের পর একাদশে পরিবর্তন আনবে ব্যাঙ্গালুরু। ডেল স্টেইনের বাজে পার্ফরমেন্সে দলে সুযোগ পেতে পারেন লংকান পেসার ইসরু উদানা। এদিকে ক্রিস মরিস এখনো ফিট না থাকায় স্টেইনের বদলী উদানার আজকের একাদশে খেলার সম্ভাবনা প্রবল। এছাড়া দুই ম্যাচেই বাজে বল করা উমেশের পরিবর্তে একাদশে আসতে পারেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। জস ফিলিপের পরিবর্তে মঈন আলীকে খেলানোর গুঞ্জনও রয়েছে।
সম্ভাব্য দল মুম্বাইঃ রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্ডিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জাস্প্রেত বুমরাহ।
সম্ভাব্য দল ব্যাঙ্গালুরুঃ দেবদূত পাডিকল, এরন ফিঞ্চ, ভিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, জস ফিলিপে (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াসিংটন সুন্দর, ইসরু উদানা, য়্যুজভেন্দ্র চাহাল, নভদীপ সাইনি ও মোহাম্মদ সিরাজ।
নিউজক্রিকেট/এইচএএম
