নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট মাঠে বাজপাখির মতো উরে গিয়ে ক্যাচ লুফে নেওয়া, বাউন্ডারি বাঁচানো নতুন কিছু নয়, জন্টি রোডস, এবিডি ভিলিয়ার্সরা বিভিন্ন সময় সবাইকে অবাক করেছেন ফিল্ডিং দিয়ে। তবে ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানের গতকালের ফিল্ডিং এর মতো ফিল্ডিং আগে দেখেনি ক্রিকেট বিশ্ব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সবসময়ই দর্শকদের সবকিছু দিয়ে আনন্দ দেয়৷ কালকের ম্যাচও তার ব্যতিক্রম ছিলনা। ব্যাটিংয়ে ছক্কার ফুলঝুরি যেমন ছিল, ঠিক তেমনি ছিল দুর্দান্ত সব ফিল্ডিং। প্রথনে ব্যাট করতে দারুণ শুরু করে কে এল রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। ২২৩ রান করে তারা ২০ ওভারে। পরে অবশ্য ছক্কার বন্যায় পাঞ্চাবকে হারতে হয় রাজস্থানের ব্যাটিংয়ের কাছে।
তবে এই ম্যাচে হারলেও সবার চোখে লেগে আছে একজনের ফিল্ডিং। অনেকের মতে কালকে পুরান যে ছক্কা বাচিয়েছেন সেটা স্বপ্নেও ভাবা কষ্ট। সেটাকেই বাস্তব করেছেন পুরান। নিশ্চিত ছক্কা বাচিয়েছেন নিকোলাস পুরান। পাঞ্জাবের ক্রিকেটারদের দারুণ এক ফিল্ডিং প্রদর্শনীর ম্যাচে সবচেয়ে চোখে লেগেছে পুরানের এক ছক্কা বাঁচানোর কৌশল। দারুণ পারদর্শীতায় মাটি থেকে চার ফুট উচ্চতায় শূন্যে ভেসে সীমানার বাইরে থেকে ক্যাচ বাঁচিয়েছেন তিনি।
তার শূন্যে ঝাপিয়ে পড়ে নিশ্চিত ছক্কা বাচানো এই ফিল্ডিং দেখে ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেন, তার জীবনে দেখা সেরা ফিল্ডিং এটি, এরকম ক্যাচ তিনি কখনোই দেখেননি। সাবেক কিউই ক্রিকেটার স্কট স্টাইরিশ বলেছেন, এর আগে এরকম ফিল্ডিং তিনি দেখেছেন বলে মনে হয় না।
নিউজক্রিকেট/সুফিয়ান
