নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) এর সাবেক কোচ সাইমন হেলমেটের বিদায়ের পর,সম্প্রতি ইংলিশ কোচ টবি রেডফোর্ডকে। প্রতিদিন ৫০০ ডলার পারিশ্রমিকে রেডফোর্ডের সঙ্গে বিসিবির চুক্তি ১০০ দিনের।
দলের সঙ্গে যোগ দেওয়ার আগে রেডফোর্ডের অদ্ভুত দাবীতে বিস্মিত বিসিবি। সম্প্রতি তিনি বিসিবিকে এক মেইল বার্তায় জানিয়েছেন তাকে পারিশ্রমিকের ১০ হাজার ডলার অগ্রিম প্রদান করতে। এছাড়া একই মেইল বার্তায় ওয়েস্ট ইন্ডিজের সেটআপে দল সাজাতে একজন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ চেয়েছেন এই ইংলিশ কোচ। রেডফোর্ডের অগ্রিম পারিশ্রমিক দাবির এই বিষয়টি অবাক করেছে বিসিবিকে। কেননা তাঁর সঙ্গে বিসিবির লিখিত চুক্তিতে এই ধরনের কোন কথা হয়নি।
সম্প্রতি বিসিবির এক পরিচালক ইংলিশ দৈনিক দ্যা ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান: এটি অবাক করার মতো বিষয়! মেইল বার্তায় তিনি অগ্রিম পারিশ্রমিক চাওয়ার যে বিষয়টি জানিয়েছেন সেটি আমাদের চুক্তিতে নেই। খুব সম্ভবত এটি তাঁর ব্যক্তিগত অনুরোধ। এছাড়া তিনি মনোরোগ বিশেষজ্ঞও চেয়েছেন আমাদের কাছে।
নিউজক্রিকেট/ ইফতি মারুফ
