নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্যামসন এবং আগারওয়াল গতকালের ম্যাচে ছিল দুইজন দুজনের কঠিন প্রতিপক্ষ। কিন্তু ম্যাচ শেষে দেখা গেছে তাদের একই ফ্রেমে কতই না হাস্যউজ্বলভাবে। মাঠের সবকিছু ছাপিয়ে এভাবেই ক্রিকেট সৌন্দর্য ধরে রাখে বছরের পর বছর।
গতকালের ম্যাচে পাঞ্জাবের হয়ে সেঞ্চুরি করে আগারওয়াল। পাঞ্জাবের করা পাহাড়সম রানের পিছনে আগারওয়ালের অবদান বেশি, কেননা ম্যাচ শুরু থেকে একের পর এক বাউন্ডারি মেরে দলকে বড় পুঁজি এনে দিতে সক্ষম হন তিনি। শেষ পর্যন্ত ১০৮ রানে গিয়ে থেমে যায় আগারওয়ালের নান্দনিক ইনিংস। পাহাড়সম রান লক্ষ্য রেখে ব্যাট করা মোটেও সহজ কথা নয়। রাজস্থান শুরুতে বাটলারকে হারিয়ে চাপে পড়ে কিন্তু সে চাপকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ব্যাটসম্যান স্যামসন। মারকাটারি সব চার-ছক্কার বন্যা বয়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত গতকালের ম্যাচে শেষ হাসি হেসেছিল স্যামসন।
ক্রিকেট এজন্যই সবার কাছে সুন্দর। মাঠে দুইজন দুজনের কি শত্রুই না ছিল। তবে ম্যাচ শেষে সব ভুলে ম্যাচের দুই সেরা পারফর্মার একই ফ্রেমে।
নিউজক্রিকেট/শাওন
