একটা ছক্কা হওয়ার জন্যই শুধু অপেক্ষা করছিলাম : তেওয়াতিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল রাতে হয়ে গেছে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা একটি ম্যাচ। পাঞ্জাবের বিপক্ষে রাহুল তেওয়াতিয়ার রুদ্ধশ্বাস ব্যাটিংয়ে আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে রাজস্থান রয়্যালস। ইনিংসের শুরুতে বল খেলতে খুব বাজেভাবে ভুগেছিলেন তেওয়াতিয়া। নিজের খোলোস ছেড়ে বের হওয়ার জন্য কেবল একটি ছয়ের অপেক্ষা করছিলেন তিনি।

ব্যাটিংয়ের শুরুতে ১৮ বল খেলে ৮ রান করেন তেওয়াতিয়া। এক পর্যায়ে ছিলেন ২৩ বলে ১৭ রানে। সেখান থেকে ম্যাচের শেষ পর্যন্ত তাঁর নামের পাশে রান হয় ৩১ বলে সাতটি ছক্কার সাহায্যে ৫৩। নিজের ইনিংস নিয়ে ম্যাচ শেষে তেওয়াতিয়া বলেন, ‘এখন ভালো লাগছে। প্রথম ২০ বল ছিল আমার জীবনে খেলা সবচাইতে বাজে বল। নেটে আমি খুব ভালোভাবে বলে হিটিং করেছি। তাই আমার নিজের ওপরে বিশ্বাস ছিল। শুরুতে আমি বলে হিট করতে পারছিলাম না। আমি ডাগ-আউটে তাকিয়ে ছিলাম। তারা খুব আগ্রহের সঙ্গে তাকিয়ে ছিল, কেননা তারা জানতো আমি বড় শট খেলতে পারি। আমার মনে হয়েছিল নিজের ওপরে বিশ্বাস রাখতে। শুধু একটা ছক্কার অপেক্ষা করছিলাম। এরপর আমি শুধু হিট করেছি।’

তেওয়াতিয়া আরও বলেন, ‘ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর ঘটনাটা দারুণ ছিল। কোচ আমাকে লেগ স্পিনারকে ছক্কা মারতে পাঠিয়ে ছিল। দুর্ভাগ্যবশত আমি সেটা করতে পারিনি। আমি ছক্কা হাকিয়েছি অন্য বোলারদের।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »