সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড রাজস্থানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ৯ম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়েলস। চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়েলস।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে শুরু থেকেই বড় স্কোরের বার্তা দিয়ে রাখে পাঞ্জাব। মায়েক আগারওয়ালের ঝড়ো সেঞ্চুরি ও কাপ্তান লুকেশ রাহুলের অর্ধশতকের কল্যানে উদ্বোধনী জুটিতে ১৮৩ রান স্কোরবোর্ডে জমা করে পাঞ্জাব। শেষদিকে নিকোলাস পুরানের ৮ বলে ঝড়ো ২৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে পাঞ্জাব।
পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ৭ ছক্কা ও ১০ চারে মাত্র ৫০ বলে সেঞ্চুরিয়ান মায়েক আগারওয়ালের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১০৬ রান, এছাড়া অধিনায়ক লুকেশ রাহুল খেলেন ৬৯ রানের দুর্দান্ত ইনিংস। রাজস্থানের হয়ে রাজপুত ও কুরান নেন একটি করে উইকেট।

২২৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের মতো আক্রমণাত্মক ভঙ্গিতে রান তুলতে থাকে রাজস্থান রয়েলসও। সাঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ ও রাহুলের দুর্দান্ত অর্ধশতকের উপর ভর করে ৩ বল হাতে রেখেই বিশাল এই লক্ষ্য টপকে যায় রাজস্থান রয়েলস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান আসে সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে। এছাড়া রাহুল ও স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে যথাক্রমে ৫৩ ও ৫০ রান।
যার ফলে ৩ বলে হাতে রেখেই ৪ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।

সংক্ষিপ্ত স্কোর:
কিংস ইলেভেন পাঞ্জাব: ২২৩-২ (২০)
আগারওয়াল ১০৬, রাহুল ৬৯
রাজপুত: ৪-০-৩৯-১

রাজস্থান রয়েলস: ২২৬-৬ (১৯.৩)
স্যামসন ৮৫, রাহুল ৫৩

ফলাফল: রাজস্থান রয়েলস ৪ উইকেটে জয়ী।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »