নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করে বিপাকে পড়েছেন পাকিস্তানের কোচ ও সিনিয়র ক্রিকেটাররা। মূলত ঘরোয়া লিগের কাঠামো নিয়ে কথা বলতে গিয়েছিলেন তারা৷
প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করতে গিয়েছিলেন পাকিস্তানের কোচ ও নির্বাচক মিসবাহ উল হক, টেষ্ট কাপ্তান আজহার আলী ও সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কিন্তু তাদের যাওয় পছন্দ হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির।
মিসবাহরা সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন সেটা আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা যানাননি। আর এতেই ক্ষিপ্ত বোর্ড। মিসবাহরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেখেন সেখানে উপস্থিত পিসিবির চেয়ারম্যান এহসান মানি ও প্রধান নির্বাহীও।
এই ক্রিকেটার ও কোচ পিসিবির চুক্তিতে থেকেও কেনো পিসিবিকে না জানিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলো সে নিয়ে তাদের তলব করা হবে। বোর্ড তাদের এই কর্মে উপযুক্ত ব্যাখ্যা চেয়েছে।
উল্লেখ্য, এই ক্রিকেটাররা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়েছিলো। নতুন কাঠামো অনুযায়ী ঘরোয়ালীগে এখন শুধু অংশ নিতে পারবে ৬টি দল। এখানে থাকছে না কোনো বিভাগীয় দল। এর ফলে ক্রিকেটারদের বেতন-ভাতার সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধাও বন্ধ হয়ে গেছে। আর এই প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানে।
নিউজক্রিকেট/আরআর
