আমি গিলের সাথে আরোও ব্যাটিং করতে চাই : মরগান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম ম্যাচে নিজের নজরকাড়া পারফরমেন্স দেখাতে পারেননি। তবে সেই খোলোস থেকে বের হতে সময় নেননি গিল। তাইতো টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই খেলেন ম্যাচজয়ী এক নান্দনিক  ইনিংস। ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট নেমে ৫৩ রানেই তিন উইকেট খুইয়ে বসে কেকেআর। পরবর্তীতে আর অঘটন ঘটতে দেননি কলকাতা নাইট রাইডার্সের ওপেনার শুবমান গিল। ইংলিশ অধিনায়ক মরগানকে সঙ্গে নিয়ে ৯২ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে জয়ের তীরে পৌঁছে দেন তিনি। গিল অপরাজিত থাকেন ৭০* রানে। মরগান থাকেন ৪২* রানে। এ কারণে ম্যাচ শেষে গিলের প্রশংসা করতেও ভুললেন না অভিজ্ঞ মরগান।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে মরগান বলেন, ‘সত্যি বলতে আমার তাকে (গিল) তেমন কিছুই বলতে হয়নি। তার খেলা দেখাটা দারুণ ব্যাপার। তার ব্যাটের সুইং, দারুণ স্টাইল- সবমিলিয়ে সে দারুণ একটি ছেলে। সে শেখার জন্য দারুণ আগ্রহী। আমি তার সঙ্গে আবারও ব্যাটিং করতে চাই। আমি মনে করি, সব ধরনের সফলতা তার প্রাপ্য।’

মরগান মনে করছেন গিলের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে যদি ওই জুটিটা না হত তাহলে ম্যাচটি ফসকে যাওয়ার সম্ভাবনা থাকতো।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে নামি, উইকেটে কিছুটা পরিবর্তন আসে। আসর যত সামনে এগিয়ে যাবে তত উইকেটে পরিবর্তন আসবে। প্রতিটি ম্যাচের সঙ্গেই আমাদের মানিয়ে নিতে হবে। গেম প্ল্যানে অটল থাকতে হবে। আশা করি এতে কাজ হবে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »