নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারী করোনা যেমন থমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে, তেমনি বাংলাদেশের ক্রিকেটকে ও পাঠিয়েছে নির্বাসনে। বিসিবি মাঠে ক্রিকেট ফেরানোর জন্য মরিয়া হলেও বিভিন্ন কারণে মাঠে ফেরা হচ্ছে না টাইগারদের। শ্রীলংকা সফর শঙ্কায়, ঘরোয়া ক্রিকেট শুরু ব্যাপারে নেই কোন সিদ্ধান্ত, তবে এবার আসার কথা আগামী বছরের মার্চে হতে পারে বিপিএল।
বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ায় গত ডিসেম্বরে। চলতি বছরের ডিসেম্বরে অষ্টম আসর শুরু করার কথা ছিল। তবে ক’রোনা ভাইরাসের কারণে সেপ্টেম্বরের শেষদিকেও খেলা মাঠে ফেরানো যায়নি। তবে শীঘ্রই ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনায় থাকা বোর্ড আগামী মার্চে বিপিএল আয়োজন করতে চায়। তার আগে ঘরোয়া ক্রিকেটের সবগুলো টুর্নামেন্টের একটি করে আসরও সম্পন্ন হবে।
বিপিএল আয়োজন হলে সেখানে দরকার হবে বিদেশি ক্রিকেটারের, সেক্ষেত্রে বিপিএল আয়োজনের আগে নিশ্চিত করতে হবে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। এ বিষয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমকে বিসিবির সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন, ‘বিপিএলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার খেলেন। আম্পায়ার, ব্রডকাস্টিং ইউনিটের সদস্য- ওদেরও থাকার ব্যবস্থা করতে হয়। বড় তারকাদের আনা না গেলে বিপিএলে আকর্ষণ থাকবে না।’
বিসিবি চায় সব প্রতিকূলতা কাটিয়ে মার্চে বিপিএল আয়োজন করতে, এ বিষয়ে ইসমাইল হায়দার বলেন, ‘আমরা মার্চে বিপিএল আয়োজনের চেষ্টা করতে পারি। তবে এটা নির্ভর করছে বিশ্বের ক’রোনা পরিস্থিতির উপর।’
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
