নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ৮ম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদ। উক্ত ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় সানরাইজার্স হায়দারাবাদ। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে মনিষ পান্ডের ব্যাট থেকে, এছাড়া ডেভিড ওয়ার্নারের সংগ্রহ ৩৬ রান। কলকাতার হয়ে বল হাতে একটি করে উইকেট শিকার করেন প্যাট ক্যামিন্স, বরুন চক্রবর্তী ও আন্দ্রে রাসেল।
১৪৩ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।কলকাতার হয়ে শুভমান গিল করেন সর্বোচ্চ ৭০*। এছাড়া ইয়ান মরগানের ব্যাট থেকে আসে ৪২* রান।
সংক্ষিপ্ত স্কোর:
সানরাইজার্স হায়দারাবাদ: ১৪২-৪ (২০)
পান্ডে ৫১, ওয়ার্নার ৩৬
ক্যামিন্স: ৪-০-১৯-১
কলকাতা নাইট রাইডার্স: ১৪৫-৩ (১৮)
গিল ৭০* মরগান ৪২
রশিদ খান: ৪-০-২৫-১
ফলাফল: কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
