প্রথম জয়ের লড়াইয়ে আজ মাঠে নামবে কলকাতা-হায়দারাবাদ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দু’দলেরই নিজেদের প্রথম ম্যাচে দেখতে হয়েছে হার। আজক আবুধাবিতে এক দল জয় পেলেও আরেক দলকে দেখতে হবে টানা দ্বিতীয় হার। আবুধাবিতে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হিবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদ।

শিশিরের চিন্তায় টস জিতে অধিনায়করা বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও সেটিই যেনো দলের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে৷ বিগত কয়েক ম্যাচে পরে ব্যাট করা দলই হার নিয়ে মাঠ ছাড়ছে। আবুধাবির স্লো উইকেটে আজকের লড়াই টা হবে দু’দলের জন্যই প্রথম জয়ের।

একাদশ ভাবনায় ইঞ্জুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। তার বদলী জেসন হোল্ডার ডাক পেলেও তিনি বর্তমানে আছেন কোয়ারেন্টিনে। এদিকে এখনো সম্পূর্ণ ফিট নন কেন উইলিয়ামসন। সে হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদে আজকে দেখা যেতে পারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবীকে। এছাড়া নাটারজানের পরিবর্তে৷ সুযোগ পেতে পারেন সিদ্ধার্ত কৌল কিংবা খালিল।

কলকাতা নাইট রাইডার্সের বড় চিন্তা বোলিং আক্রমনে। সবেচেয়ে দামি খেলোয়াড় প্যাট কামিন্সের বাজে পার্ফরমেন্সে দলের বোলিং ইউনিট নিয়ে দুশ্চিন্তায় কলকাতা। সান্দিপ ওয়ারিয়রের পরিবর্তে পেসার প্রাসিদ কৃষ্ণাকে দলে দেখা যেতে পারে। এছাড়া পরিবর্তনের খুব একটা গুঞ্জন নেই কলকাতা একাদশে।

সম্ভাব্য দল কলকাতাঃ সুনিল নারিন, শুভমান গিল, দীনেশ কার্তিক(অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়ন মরগান, নিতেশ রানা, আন্দ্রে রাসেল, নিখিল নায়েক, প্যাট কামিন্স, শিভাম মাভি, প্রাসিদ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

সম্ভাব্য দল হায়দারাবাদঃ ডেভিড ওয়ার্নার(অধিনায়ক), জনি বেয়ারস্টো(উইকেটরক্ষক), মানিষ পান্ডে, প্রিয়ম গার্গ, মোহাম্মদ নাবী, ভিজয় শংকর, আভিষেক শর্মা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সান্দিপ শর্মা, খালিল আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »