প্ল্যান এ,বি,সি- সব তৈরি বিসিবির!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের শ্রীলংকা সফর নিয়ে ধোয়াশা যেন কাটছেই না, একের পর এক শঙ্কার তৈরি করছে দুই বোর্ড। সিরিজটি যে সময় মতো মাঠে গড়াবে না তা এখন নিশ্চিত। আর যদি কোনও কারণে সিরিজটি মাঠে না গড়ায়, তাহলে বেশ কয়েকটি বিকল্প ভেবে রেখেছে বিসিবি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন বিষয়টি ।

শ্রীলংকা সিরিজ না হলে বিকল্প প্ল্যান করা আছে বিসিবির,সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট ফিরতে পারে মাঠে, শুধু একটা নয় একাধিক প্ল্যান আছে তাদের। আকরাম বলেন, ‘আমরা এখন তিন দিনের বিরতি নিয়েছি। এই তিন দিনের ভেতর আমাদের যদি সিদ্ধান্ত চলে আসে তাহলে আমরা আবার পরিকল্পনা করবো। আমাদের বোর্ড সভাপতি তো বলেছেন যদি আমাদের সফরটি না হয় তাহলে আমরা ঘরোয়া ক্রিকেটের একটা টুর্নামেন্ট করব।

বিসিবির পরিকল্পনা সম্পর্কে আকরাম খান বলেন, সে জিনিসটা আমাদের মাথায় আছে। প্ল্যান এ, বি, সি সব করাই আছে। আমরা আমাদের পরিকল্পনামাফিক যাচ্ছি। আর খেলোয়াড়রাও যেহেতু সাত-আট দিনের একটা অনুশীলন করেছে তাই তাদেরও একটা ব্রেক দরকার।’

এদিকে শ্রীলঙ্কা সফরকে মাথায় নিয়েই দিনের পর দিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। করোনার ভয় উপেক্ষা করে একক অনুশীলন শেষে দলগত অনুশীলনে যোগ দিয়েছেন তারা।শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এখনই না মানলেও সময় নিয়ে পুরো বিষয়টির সমাধান করতে চাইছে বিসিবি। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও নজর রাখছে তারা।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘না মরিয়া না । যেহেতু সময় আমাদের কাছেও আছে ওদের কাছেও আছে। এবং ওরা বারবার অনুরোধ করেছে যে হয়তোবা আমরা কিছুদিনের ভেতর চলে যাবো। এমনটা না যে আমরা জোর করছি ওরা চাচ্ছে না। যদি আমরা যেতেই চেতাম তাহলে তাদের শর্ত মেনেই চলে যেতাম। আমাদের কোনও তাড়াহুড়া নেই। আমাদের প্রধান যেই চাওয়াটা সেটা হলো খেলোয়াড়রা কমফর্টেবল থাকা। তারা যেন মানসিকভাবে সুস্থ থাকতে পারে এবং ওদের থেকে আমাদের পারফরম্যান্স বের করে আনাটাও বেশ জরুরি। আমরা গিয়ে যেন ভালো পারফরম্যান্স করতে পারি সে জন্য যা যা দরকার আমরা সেগুলোই করব।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »