অক্টোবরের ৭-১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যেতে পারে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সফরটি যেন একটি নাট্যমঞ্চে পরিনত হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিনবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সিরিজ নিয়ে এখনো চুড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। তবে পরিচালক বিভাগের প্রধান আকরাম খান জানান অক্টোবরের ২য় সপ্তাহে শ্রীলঙ্কা সফর হতে পারে।

আজ আকরাম খান জানান দুই- তিন দিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সিরিজ পেছানোর কারণে ক্রিকেটারদের দেয়া হয়েছে বিরতি। আকরাম খান বলেন, ‘কোচ, নির্বাচক, প্রধান নির্বাহির সাথে আলাপ আলোচনা করেছি আজ। তিন দিনের বিরতি দিয়েছি আমরা। হয়তো আগামী দুই-তিন দিনের মধ্যে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত পাবো। যেহেতু আমাদের সফর পিছিয়ে যাচ্ছে, তাই আমাদের হাতে এখন কিছুদিন সময় আছে।’

এইদিকে শ্রীলঙ্কান বোর্ডের তরফ থেকে সর্বশেষ কোনো নির্দিষ্ট তথ্য তিনি পাননি বলে জানান। শ্রীলঙ্কান বোর্ডের হাতে কিছু নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কা থেকে সর্বশেষ বলেছে যে এটা ওদের হাতে নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। গতকাল (শুক্রবার) ওরা আশা করেছিল মন্ত্রণালয় কোনো খবর দিবে। কিন্তু সেটা পাওয়া যায়নি। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে আমাদেরকে ওরা জানতে পারবে। ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গাইডলাইন সব ঠিক করে ফেলতে। সোমবার বা মঙ্গলবারে হয়তো আবার কিছু জানাবে।’

ইতিবাচক সিদ্ধান্ত আসলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের ভেতর বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে জানিয়ে আকরাম খান বলেন, ‘আমাদের এই সফরটা শুরু হলে তারপর আমরা পরবর্তী পরিকল্পনা করব। এই সফরটাও গুরুত্বপূর্ণ। যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে তাহলে আগামী মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে আমরা যেতে পারি। যেহেতু ওদের শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল কিন্তু এখন হচ্ছে না তাই আমাদের হাতে সময় আছে।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »