নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের শ্রীলংকা সিরিজ নিয়ে নাটকের শেষ হচ্ছে না, বরং একের পর এক নাটক বাড়ছে। যেখানে ২৭ সেপ্টেম্বর লংকান দ্বীপে উড়াল দেওয়ার কথা টাইগারদের, সেখানে এখনো সিরিজ নিয়ে শঙ্কা। সিরিজ হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সর্বশেষ যে অনুরোধ করেছিল বিসিবি, সেটাও রাখা সম্ভব নয় বলে জানিয়েছে এসএলসি। বিসিবি এই সফরে বাংলাদেশ দলের জন্য কলম্বোতে তিনদিনের কোয়ারাইন্টিনের অনুরোধ করেছিল। এই তিনদিন কলম্বোর হোটেলে নিজেদের রুমে ক্রিকেটাররা থাকবেন। কোথাও বের হবেন না। তারপর চতুর্থদিন টেস্ট শেষে ক্যান্ডিতে চলে যাবে ক্রিকেট দল। সেখানে প্রাকটিশ শুরু। বিসিবি তাদের অনুরোধ পত্রে জানিয়েছে, যেহেতু ঢাকার হোটেলে বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যেই কোয়ারাইন্টিনে আছে তাই কলম্বোতে তিনদিনের কোয়ারাইন্টিনই তাদের জন্য যথেষ্ট।
কিন্তু বিসিবি’র এই মাত্র তিনদিনের কোয়ারাইন্টিনের অনুরোধ রাখার কোন সুযোগ নেই বলে ফিরতি মেইলে জানিয়ে দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। স্বাস্থ্য মন্ত্রনালয় যে বিধি-বিধান দিয়েছে তার বাইরে যাওয়া কোনভাবেই সম্ভবপর নয় বলে জানিয়েছেন তারা।
বিসিবি তাদের আগের অবস্থানে আছে। তাদের যুক্তি-শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারাইন্টিনের বিধি-বিধান মেনে এই সফর তাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। বিসিবির মতে, টানা ১৪দিন হোটেলে নিজ কক্ষে বন্দি থাকলে ক্রিকেটারদের ফিটনেস যে শূন্য হয়ে যাবে। ক্রিকেটাররা এই সময়ে অনুশীলন তো দূরের কথা, জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না। সুইমিং পুলে যেতে পারবেন না। এমনকি হোটেলের ডাইনিংও ব্যবহার করা যাবে না।
দুই দলের এমন মতের কারনে বাংলাদেশের শ্রীলংকা সফর নিয়ে তৈরি হয়েছে ধোয়াসার, এই সিরিজ আসলেই মাঠে গড়াবে কিনা তা নিশ্চিত হতে ক্রিকেট প্রেমীদের হয়ত অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
নিউজক্রিকেট/সুফিয়ান
