নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ৭ম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাল। উক্ত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানের ব্যবধানে পরাজিত করে দিল্লি ক্যাপিটাল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার পৃথ্বী শাও এর অর্ধশতক এবং শিখর ধাওয়ান ও রিসাব প্যান্টের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রানের পূজি দাঁড় করায় দিল্লি ক্যাপিটাল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে ওপেনার পৃথ্বী শাও এর ব্যাট থেকে। এছাড়া রিসাব প্যান্ট ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৭ ও ৩৫ রান। চেন্নাইয়ের হয়ে বল হাতে পিয়ুস চাওলার শিকার ২ উইকেট।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে দিশেহারা ছিল চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। এক ফাফ ডু প্লেসিস ব্যাতীত ব্যাটিংয়ের সুবিধা করতে পারেনি চেন্নাইয়ের কোন ব্যাটসম্যান। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ১৩১ এর বেশি তুলতে পারেনি চেন্নাই। ফলে ৪৪ রানের ব্যবধানে হেরে আসরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ধোনী বাহিনী। দলের পক্ষ সর্বোচ্চ ৪৩ রান আসে ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। দিল্লির হয়ে বল হাতে রাবাডার শিকার ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটাল: ১৭৫-৩ (২০)
পৃথ্বী ৬৪, প্যান্ট ৩৭
চাওলা: ৪-০-৩৩-২
চেন্নাই সুপার কিংস: ১৩১-৭ (২০)
ডু প্লেসিস ৪৩, যাদব ২৬
রাবাডা: ৪-০-২৬-৩
ফলাফল : দিল্লি ক্যাপিটাল ৪৪ রানে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
