নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবিতে দেখা যাচ্ছে তার আশেপাশে বিভিন্ন বস্তা রাখা। তিনি একজন দোকানদার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাকিবের ভেরিফাইড পেজে এই ছবিটি আপলোড করা হয়।
ছবিতে হাসছেন তিনি, ছোট টেবিলে কী যেন লিখছেন। আর টেবিলের পাশেই রয়েছে আরেকটি টুল যেখানে রাখা আছে বিভিন্ন ডাল, চাল ও শস্য। হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়বে যে কারো। না সাকিব ক্রিকেট ছাড়েননি। একটি বিজ্ঞাপনের জন্যই এমন নতুন লুক। মুহূর্তের মধ্যেই এমন ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিটিতে সাকিবের পরনে রয়েছে সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি। পুরান ঢাকার অনেক বড় ব্যবসায়ীরা সাধারণত এমন পোশাক পড়েন। তবে সবকিছু ছাড়িয়ে গেছে সাকিবের হাসিটা, যা আজো কোটি ভক্ত হৃদয়ে অম্লান।
নিউজক্রিকেট/রাকিব
