আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই-দিল্লী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে সুপার ওভারের জয় পায় দিল্লী ক্যাপিটালস। অপরদিকে, দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে পয়েন্টস টেবিলে পাঁচে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনীর দল।

একাদশ ভাবনায় চেন্নাইতে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। ইঞ্জুরি সমস্যায় এখনো ফিট হননি ডোয়াইন ব্রাভো, এছাড়া উইকেট পেস সহায়ক হওয়ায় আজকের ম্যাচের একাদশেও থাকার সম্ভাবনা নেই ইমরান তাহিরের। আগের দুই ম্যাচে বাজে পার্ফরমেন্স করা লুঙ্গি এনগিডি হয়তো পাবেন আজকের ম্যাচেও সুযোগ। দিল্লী ক্যাপিটালসে অশ্বিন পুরোপুরি ফিট না থাকায় আজকের ম্যাচেও থাকতে পারেন একাদশের বাইরে। জোড়ালো সম্ভাবনা আছে একাদশে অমিত মিশ্রা খেলার। এছাড়া মোহিত শর্মার বাজে পার্ফরমেন্সে দলে ঢোকার সম্ভাবনা রয়েছে আরেক পেসার আভেষ খানের।

সম্ভাব্য দল দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক), রিশাব পান্ট, মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, অমিত মিশ্রা, কাগিজো রাবাদা, এনরিচ নর্তজে ও আভেষ খান।

সম্ভাব্য দল চেন্নাইঃ মুরালি ভিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, রুতুরাজ গাইকোড, এম এস ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, পিয়ুষ চাওলা, লুঙ্গি এনগিডি ও দীপক চাহার।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »