নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উপরের হেডলাইন দেখে কিছুটা খটকা লাগছে? লাগারই কথা। এটা কোনো গুজব নয়, ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার এমনই মন্তব্য করেছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে। তাও আবার লাইভ কমেন্টেরিতে!
গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হয় কিংস ইলাভেন পাঞ্জাব। ২০৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কোহলির দল আরসিবি৷ মাত্র ১ রান করেই আউট হয়ে যান কোহলি। তখন হিন্দি কমেন্টেরি করছিলেন সুনিল গাভাস্কার। আর সেখানেই তিনি অশালীন এই মন্তব্য করে বসে কোহলি ও আনুশকাকে নিয়ে৷ এটা এক প্রকার যৌন শুড়শুড়ি মূলক মন্তব্য।
কোহলি আউট হয়ে যাওয়ার পর গাভাস্কার বলে উঠেন, ‘ইন হোনে লকডাউন মে তো ব্যাস আনুশকা কি গেন্দ কি প্রাকটিস কি হ্যায়’!
যার বাংলা অর্থ , ‘ইনি তো লকডাউনে শুধু আনুশকার বলেরই অনুশীলন করেছেন!’
গাভাস্কারের মত এমন ব্যক্তিত্বের কাছ থেকে এমন মন্তব্য কেউ আশা করেননি। ম্যাচ শেষে কোহলি নিজেও হতবাক হয়ে যান। আর যায় হোক ক্রিকেটের মাঝে এমন ব্যাক্তিগত বিষয় কিনবা কারও স্ত্রীকে নিয়ে মন্তব্য করা কতটা মানানসই সেটা হয়তো জানা ঠিকই জানা ছিলো গাভাস্কারের৷ কিন্তু তিনি কৌতুক করতে গিয়ে একটি বেশিই বলে ফেলেছেন এতে কোনো সন্দেহ নেয়।
নিউজক্রিকেট/আরআর
