ম্যাচ সেরার পুরস্কার আড়াই কেজি ওজনের মাছ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ম্যাচ সেরার পুরস্কার মাছ কখনো কি শোনা গেছে এমন কথা! হ্যাঁ এবার তাই ঘটেছে ক্রিকেট মাঠে। ক্রিকেট ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কি দেয়া হয় এমন প্রশ্ন করলে উত্তর আসবে ট্রফি, চেক, নগদ অর্থ বা ক্রেস্ট। এতাই স্বাভাবিক দৃশ্য।

তবে এবার ঘটেছে ভিন্ন দৃশ্য। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেয়া হয়েছে মাছ। তাও আবার আড়াই কেজি ওজনের।
ঘটনাটি অবাক করার মতো হলেও এ অলৌকিক ঘটনা ঘটছে ভারতে। তেকিপোরাতের স্থানীয় এক ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে আস্ত এক মাছ ধরিয়ে দেয় আয়োজকরা।

এই পুরস্কার প্রদানের ছবি তুলে আবার সেটি টুইটারে প্রকাশ করেন এক ব্যক্তি। যেখানে লেখা ছিল, ‘সম্প্রতি তেকিপোরার একটি স্থানীয় টুর্নামেন্টের একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে দেয়া হয়েছে আড়াই কেজি ওজনের একটি মাছ।’

এই পোস্ট দেওয়ার পরই ভাইরাল হয়ে যায় ছবিটি। স্থানীয় সংবাদমাধ্যের বরাত দিয়ে জানা যায়, প্রতিযোগিতাকে জনপ্রিয় করতেই এমন ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেছে আয়োজকরা। শোনা গেছে যেই মাঠে টুর্নামেন্টটি হচ্ছে সেটিকে খেলার উপযোগী করতে ক্রিকেটাররা নিজেদের পকেট থেকে টাকা দিয়েছেন।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »