নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেষ্ট সিরিজের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি। আজ এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা শ্রীলঙ্কান গণমাধ্যমকে এই তথ্য জানান।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে কম নাটক হচ্ছেনা। শ্রীলঙ্কা বাংলাদেশকে সফরের জন্য কিছু গাইডলাইন দিয়েছিলো। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সে গাইডলাইন মানতে প্রস্তুত ছিলোনা। তারা সাফ জানিয়ে দিয়েছে এমন গাইডলাইনে সফর করা সম্ভব না।
বিসিবির এমন জবাবে শ্রীলঙ্কা তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে। দফায় দফায় মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আগের সিদ্ধান্তের উপর থাকবে। বাংলাদেশের সফর করতে হলে আগের দেয়া সব নিয়ম অনুযায়ী সফর করতে হবে। কিছুতেই ছাড় দেয়া হবেনা। বাংলাদেশ রাজি না হলে এটি স্থগিত হবে।
ডি সিলভা গণমাধ্যমে বলেন, ‘কোভিড টাস্কফোর্সের বেধে দেয়া গাইডলাইন আমরা কঠোরভাবে পালন করবো। বাংলাদেশ যদি বিষয়গুলোর জন্য প্রস্তুত না থাকে তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। যদি এটা হয় তাহলে আগামী বছরের কোনো একটা সময়ে সিরিজটি অনুষ্ঠিত করার কথা আমরা চিন্তা করবো।’
এইদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজের প্রস্তুতির কোনো কমতি রাখছেনা। তারা সব রকমের প্রস্তুতি সেরে নিয়েছে। ক্রিকেটারদের বার বার করোনা টেষ্ট ও জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। এখন দেখার বিষয় বিসিবি কি সিদ্ধান নেয়।
নিউজক্রিকেট/আরআর
