অনূর্ধ্ব-১৯ দলের নতুন প্রাথমিক স্কোয়াড ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এইবছরের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলো বাংলাদেশ। সে দলের বেশিরভাগ ক্রিকেটারের বয়স ১৯শের বেশি হয়ে যাবে ফলে আগামী ২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারবেন না।

এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন একটি অনূর্ধ্ব-১৯ স্কোয়াড তৈরী করেছে। সেখানে গত বিশ্বকাপ থেকে এক মাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ মিলছে নওরোজ নাবিলের। আজ বিসিবি পুরো দল ঘোষণা করেছে

এই নতুন দলের সদস্য ২৮ জন। তারা দেশি কোচদের অধিনে বিকেএসপিতে ইতিমধ্যে অনুশীলন করেছে। তারা আগামী ১ অক্টোবর হতে আবারো স্কিল ক্যাম্প শুরু করবে । এর আগে সবাই ২৯ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করাবে।

এরপর অক্টোবরের ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ নিজেদের মধ্যে ম্যাচ খেলবেন তারা।

পুরো স্কোয়াডঃ-

মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »